সুন্দরবন ভ্রমন গাইড
সুন্দরবন ভ্রমণ গাইড-কিভাবে যাবেন-ভ্রমণ প্যাকেজ ও খরচ। সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এই বন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্লোব বন বা লবণাক্ত বনাঞ্চল রয়েছে ।
সুন্দরবন অঞ্চল মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার। যেটা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। সুন্দরবন বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার কিছু অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন অঞ্চল। সুন্দরবনকে ইউনেস্কো ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করেছে।
জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বললেও কম বলা হবে। সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ মাছ, ২৭০ পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসুপ এবং ৮টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামনুসারে এই বনের নাম রাখা হয় সুন্দরবন। এই বনের ভিতর যেতে হলে নৌপথ দিয়ে যেতে হয়। সুন্দরবন ভ্রমনের উপযুক্ত সময় হলো শীতকাল ।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন,,,,







0 Comments